শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবির তদন্তের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবির তদন্তের সিদ্ধান্ত

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন জাহানারা। বিসিবি তখন সেই অভিযোগ আমলে নেয়নি। তবে আরেক সাক্ষাৎকারে যৌন হেনস্তা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগে তিনি দায়ি করেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা ও রিতু মনিকে।

এর মধ্যে মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন জাহানারা।