রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০১৪ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে পা রাখল জার্মানি।

২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই জার্মানির ভাগ্যে যেন ‘কুফা’ লেগেছিল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। অবশেষে তারা দীর্ঘ ১২ বছর পর নকআউট পর্বে উঠল।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ২ টায় বিএমও ফিল্ড স্টেডিয়ামে গ্রুপ ই‘-এ আইভরি কোস্টকে ২১ গোলে হারিয়েছে জার্মানি। আর এই জয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করল জুলিয়ান নাগেলসম্যান শিষ্যরা।

২০১৪ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে পা রাখল ডাই মানশাফটরা। আর এই ঐতিহাসিক জয়ে জার্মানি শুধু পরের পর্বেই টিকিট কাটেনি, বরং বিশ্বকাপে সর্বোচ্চ ২৪১ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আবারও ছুঁয়ে ফেলেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More