শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে কবর খুড়তে গিয়ে বোমা উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে কবর খুড়তে গিয়ে বোমা উদ্ধার

চট্টগ্রাম মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস– এর কবর খুড়তে গিয়ে একটি পুরাতন গ্রেনেড বোমা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিংঙ্গুলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাাবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এর বোম–ডিসপোজাল ইউনিট বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে তাতক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বোমটির চারপাশে বালির বস্তা দিয়ে ডেকে পুলিশ পাহারায় রাখা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে বোমটি বিস্ফোরণ করতে সক্ষম হয়।

 

রুনা/ সুপ্তি/ দীপ্ত সংবাদ