কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ‘জরুরি বিভাগ‘ নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন– মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সকাল ৬টায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে ৪জন‘কে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More