মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপু‌রের কোনাবা‌ড়িতে পরকীয়ার জে‌রে স্বামীর হা‌তে স্ত্রী খুন হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৪ মে) ভো‌রে গাজীপুর মহানগ‌রের কোনাবা‌ড়ি কুদ্দুসনগর এলাকায় লা‌বিব ভিলার ৭ তলার এক‌টি ফ্ল্যাটে এ হত‌্যাকা‌ন্ডের ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ঈ‌দুল ফিত‌রে আ‌গে জিএম‌পি কোনাবা‌ড়ি থানা কুদ্দুসনগর লা‌বিব উদ্দী‌নের বা‌ড়ির ভাড়া‌টিয়া নুরুল হ‌কের স্ত্রী আছমা আক্তার (২৬) পরকীয়ার কার‌ণে অন‌্যত্র চ‌লে যায়। এঘটনায় নুরুল হক বাদী হ‌য়ে ১ মে কোনাবা‌ড়ি থানা এক‌টি সাধারণ ডায়েরি ক‌রে। পু‌লিশ বুধবার সন্ধ‌্যায় আছমা‌কে উদ্ধার ক‌রে বাসায় পৌ‌ছে দেয়।

সকা‌লে ওই ফ্ল্যাটে মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়া হয়। পু‌লিশ মরদেহ উদ্ধার ক‌রে মর্গে পাঠায়। নিহ‌তের মাথায় আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার প‌রির্দশক র‌ফিকুল ইসলাম জানান, ধারণা করা হ‌চ্ছে পরকীয়ার ঘটনায় ক্ষুব্দ হ‌য়ে শ্বাস‌রো‌ধে হত‌্যার পর স্বামী পা‌লি‌য়ে গে‌ছে। স্বামী‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More