শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলন: রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোটা সংস্কার আন্দোলন: রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অবমাননা দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আজ সারাদেশের সাথে সমন্বয় করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে। তারা এক ঘন্টা পর্যন্ত সেখানে অবস্থান করে।

যদিও গত ১৪ জুলাই স্মারকলিপি প্রদানের পর ১৫ জুলাই কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। কিন্তু পরবর্তীতে বিকেলে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হতাশাজনক। তাই আমরা এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাবি শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে রাত ১২ টার দিকে তারা একটি মিছিল বের করে এবং ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে।

আদনান/ আল / দীপ্ত সংবাদ