শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি ও পথঘাট।

এদিন সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (২৫ নভেম্বর) ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে থাকে। এদিকে শীতের কারণে বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। সেই সঙ্গে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীত জনিত রোগির সংখ্যা।

শীতের কবলে পড়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ ১৬টি নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।


কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ১০ দিন ধরে জেলার তাপমাত্রা ১৫১৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More