শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনাকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে চেন্নাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লিভার সংক্রান্ত জটিলতায় অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার'কে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হয়েছে।

লিভার সংক্রান্ত জটিলতায় অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হয়েছে।

সোমবার (১১ মে) রাত ১১টার তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই উদ্দেশে যাত্রা করে।

কারিনার সঙ্গে রয়েছেন তার মা ও দুই ভাই। তবে আপাতত দেশে থেকে গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

দেশে থাকার কারণ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কায়সার হামিদ জানান, এখনো দেশে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। একই সঙ্গে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতেও সময় লাগছে। তাই আপাতত তিনি যেতে পারছেন না। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই আছেন।

গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬–২৪–৩৬’।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More