মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কচুয়ায় অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের কচুয়ায় উপজেলায় মুদি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন হাবিবুর রহমান শেখ (২০) ও অন্তর শেখ (১৮) নামের আরও দুজন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল টার দিকে উপজেলার কামারগাতি গ্রামে মো. বাচ্চু শেখের মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানটিতে মুদি পণ্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল, পেট্রোল বিক্রি করা হতো।


আরও পড়ুন
: গাজীপুরের ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট


দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুর হওয়ায় আমিনুর ও হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধী অবস্থায় আমিনুরের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশনের অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।


মামুন
/ সুপ্তি/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More