বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করছেন না। এবিসি নিউজের সংবাদদাতা জোনাথন কার্ল এমনটি বলেছেন।

বুধবার (১৫ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

তার মতে, অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি স্থায়ী চুক্তিই সবচেয়ে ভালো সমাধান হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে আলোচনাও জটিল হয়ে উঠেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে তিনি ভাবছেন না। তার জোরালো বক্তব্য, একটি স্থায়ী চুক্তিই তার কাছে বেশি গ্রহণযোগ্য।

এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান আলোচনার মধ্যেই যুদ্ধবিরতি নবায়ন ছাড়াই শেষ হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘এটি যেকোনোভাবে শেষ হতে পারে, তবে আমি মনে করি একটি চুক্তি ভালো, কারণ এতে তারা পুনর্গঠন করতে পারবে।’

এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। প্রথম দফার আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও অগ্রগতি হয়নি। আর এটিই সমঝোতার ক্ষেত্রে হোয়াইট হাউসের জন্য প্রধান বাধা হয়ে আছে।

আসন্ন আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লকে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিন আপনি দারুণ কিছু দেখতে যাচ্ছেন। আমি সত্যিই তাই মনে করি’।

ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানে কার্যত শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে এবং তিনি যাদের ‘চরমপন্থি’ বলেছেন, তাদেরও সরিয়ে দেয়া হয়েছে। তার ভাষায়, ‘এখন তাদের ভিন্ন ধরনের শাসনব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা চরমপন্থিদের সরিয়ে দিয়েছি। তারা আর নেই।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More