মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয় বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল। ইসির কার্যকর ভূমিকায় সংসদ নির্বাচন স্বচ্ছ ছিল। আমরা আমাদের কাজ আন্তর্জাতিক নিয়ম মেনেই করেছি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। যদি কোনো রাজনৈতিক দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকে, তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে।

তি‌নি আরও ব‌লেন, ২০০৮ সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল।

ইভার্স ইজাবস বলেন, ভোটের কাস্টিং খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রসংশনীয়। আগামী সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘমেয়াদি ৫৬ পর্যবেক্ষক, স্বল্পমেয়াদি ৯০ জনসহ মোট ২২৩ জন ইইউ পর্যবেক্ষক কাজ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More