শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন
ক্রিকেটার আল আমিন ও ফারজানা আক্তার। ছবি: সংগৃহীত

 

ফের বিয়ে করেছেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো ক্রিকেটার পেসার আল আমিন হোসেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মেয়ে ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের।

জানা গেছে, আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।

এর আগে, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। এরপর ২০২২ সালে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে ২৫ আগস্ট স্ত্রীকে ডিভোর্স এবং ইসরাতের করা পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে ঘিরে দেশব্যাপী সমালোচনায় ছিলেন এ প্রেশার। সাবেক এ দম্পতির দুটি সন্তান রয়েছে।

আরও পড়ুন: খুলনাকে হারিয়ে প্লে–অফে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশের ক্রিকেটে ভুলতে বসা এক ক্রিকেটারের নাম আল আমিন। চার নম্বর জার্সিতে এই পেসার একসময় দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিশেষ করে টি–টোয়েন্টি ফরম্যাটে বড় ভরসা ছিলেন এই পেসার। কিন্তু বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় পড়ে হারিয়েই গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চলতি বিপিএলে চমক দেখিয়ে প্লে–অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেন্জার্স। চট্টলার এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন পেসার আল আমিন। এবার গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৮টি। বেস্ট ফিগার ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ