রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬

১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৬ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ১জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৬ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ১জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেনঅ্যান্টিটেররিজম ইউনিট ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশ ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডি ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তর ডিআইজি (টিআর) সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) পরিচালক মো. হারুনঅররশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

তালিকায় আরও আছেন, ডিআইজি হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি, নোয়াখালী), ডিআইজি মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা), ডিআইজি রুহুল আমিন (ট্যুরিস্ট পুলিশ), হাইওয়ে পুলিশ ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ পুলিশ ডিআইজি মো. মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

এ ছাড়া পুলিশ অধিদপ্তর ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশ ডিআইজি মো. গোলাম রউফ খান, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি, রংপুর), এবং হাইওয়ে পুলিশ ডিআইজি রখফার সুলতানা খানমকেও অবসরে পাঠানো হয়েছে।

একই আদেশে রেলওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসর দেওয়া হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More