মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছেন পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, এতে রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানি শিকার হচ্ছেন এবং চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কেউ ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা সাক্ষাৎকার নিতে পারবেন না।

উল্লেখ্য, সম্প্রতি খুমেক হাসপাতালে ‘বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া’সহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের পরই এ নিষেধাজ্ঞা জারি হয়।

সাংবাদিকরা বলছেন, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে বাধা সৃষ্টি করবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More