শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক জনগণের ঐক্যই অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি: মোহাম্মদ সেলিম উদ্দিন টেস্টের এক ইনিংসে ৮ ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার করার প্রস্তাব দিয়েছে সিপিডি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালী বন্দরে সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১–এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি আরও জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়।

 

এসএ