দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বন্দর নিমতলা থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ