শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আগামী বছর মার্চের ১৫ তারিখ পর্যন্ত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্কটা পুরনো। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ। এছাড়া, বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের ভূমিকায় তাকে দেখা গেছে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এরপর ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

পুরস্কারপ্রাপ্ত কোচ সালাউদ্দিনের আছে এসিসি–ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল–৩ স্বীকৃতি। বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল কোচের একজন সালাউদ্দিন। তার অধীনে বিপিএলে একাধিক শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সালাহউদ্দিনের নিয়োগ পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখার জন্য স্বদেশি কোচদের উঠে আসার পথ আরও প্রশস্ত করবে।

তিনি বলেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের কাঠামোয় অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিন নিজের সঙ্গে যে অভিজ্ঞতা, সুনাম ও জ্ঞানভাণ্ডার নিয়ে এসেছেন, তা তাকে এই দায়িত্বের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের কাঠামোয় অন্তর্ভুক্ত করার সময় এসেছে।‘

 

এসএ