মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টিটোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ভারতকে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। তার বদলি হিসেবে দলে এসেছেন তিলক ভার্মা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের।

তবে একাদশে তিন পেসার থাকছেএটি প্রায় নিশ্চিত বলা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More