দীপ্ত নিউজ
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে বসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে চলা ৭৯তম অধিবেশনে যোগ দেন তিনি। এরপর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাকে।

নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায়ও অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস।

এসময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকেও।

সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে পতিত স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ড. ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। এসময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে। যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও। যেখানে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে আলিঙ্গন করেন ড. ইউনূসকে।

আল/ দীপ্ত সংবাদ