দীপ্ত নিউজ
ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাস পুনরায় খুলে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের বিষয়টি জানানো হলে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। পরে সরকার নতুন একটি বোর্ড গঠন করে দেবে।

 

এসএ/দীপ্ত সংবাদ