পদত্যাগ করলেন নোবিপ্রবি উপাচার্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার–উল–আলম।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগ পত্রে বলা হয়, মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) নং স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস–চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলরের পদ হতে পদত্যাগ করছি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ আগস্ট দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব পান অধ্যাপক ড. মো. দিদার–উল–আলম। এর আগে অধ্যাপক ড. মো. দিদার–উল–আলম ২০১৯ সালের ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More