দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৭ আগষ্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র–জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র–জনতার সব বিল সরকার বহন করবে।

এ ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ