শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

২০১৩ সালে বন্ধ করে দেয়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ