মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ আটক ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৩টি সংস্হার যৌথ অভিযানে ‘মাদক পাচারকারীসন্দেহে এক বিদেশী নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় চার কেজি ওজনের কোকেনের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ স্টেইলা শান্তে নামে ওই নারীকে আটক করা হয়।

বাহামার নাগরিক ওই নারী ব্রাজিল থেকে দুবাই হয়ে গত ১৩ জুলাই ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। সেদিন তার কাছে কোন ল্যাগেজ ছিল না।

চট্টগ্রামে আসার পর থেকেই ওই নারী বিমান বন্দরের সিকিউরিটি টিম, গোয়েন্দা ও এপিবিএনর নজরদারিতে ছিলো। সোমবার সকালে ওই নারী তার ল্যাগেজ নিতে বিমান বন্দরে আসলে তাকে আটকের পর ল্যাগেজ তল্লাশি করে তিন কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কোকেনের প্যাকেট জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িতদের অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

রুনা/ / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More