দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ আটক ১
সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৩টি সংস্হার যৌথ অভিযানে ‘মাদক পাচারকারী‘ সন্দেহে এক বিদেশী নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় চার কেজি ওজনের কোকেনের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ স্টেইলা শান্তে নামে ওই নারীকে আটক করা হয়।

বাহামার নাগরিক ওই নারী ব্রাজিল থেকে দুবাই হয়ে গত ১৩ জুলাই ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। সেদিন তার কাছে কোন ল্যাগেজ ছিল না।

চট্টগ্রামে আসার পর থেকেই ওই নারী বিমান বন্দরের সিকিউরিটি টিম, গোয়েন্দা ও এপিবিএন‘র নজরদারিতে ছিলো। সোমবার সকালে ওই নারী তার ল্যাগেজ নিতে বিমান বন্দরে আসলে তাকে আটকের পর ল্যাগেজ তল্লাশি করে তিন কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কোকেনের প্যাকেট জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িতদের অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

রুনা/ আল / দীপ্ত সংবাদ