দীপ্ত নিউজ
খেলা

ইউরোর শেষ আট চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউরোর শেষ আট চূড়ান্ত, কবে কে কার মুখোমুখি
সংগৃহীত ছবি

অস্ট্রিয়াকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। এর ফলে চূড়ান্ত হয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেরা আট দল।

আগামী শুক্র ও শনিবার (৫ ও ৬ জুলাই) দুটি করে ম্যাচের মাধ্যমে সেমিফাইনালের জন্য সেরা চার দল চূড়ান্ত করা হবে।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলগুলো হচ্ছে– সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে লাইন–আপ :

৫ জুলাই : স্পেন বনাম জার্মানি, স্টুটগার্ট

: পর্তুগাল বনাম ফ্রান্স, হামবুর্গ

৬ জুলাই : ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, ডাসেলডর্ফ

: নেদারল্যান্ডস বনাম তুরষ্ক, বার্লিন

আল / দীপ্ত সংবাদ