শিরোনাম
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফেনীতে বিষধর সাপের কামড়ে মো. ইসমাইল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. শাহীন জানান, রাতে বাড়ি ফেরার পথে একটি সাপ ইসমাইলের ডান পায়ে কামড় দেয়। তিনি একটি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত একটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়ে ইসমাইলকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এরপরও কেন ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ