দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়েছে স্বামী আসমত আলী।

শুক্রবার (২৮ জুন) সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পলাতক আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান, আসমত আলী চোর প্রকৃতির ছিল। পটল চুরি করায় আজকেও এলাকায় তার শালিস হওয়ার কথা ছিল। স্বামীর চুরি করায় সেই শালিসে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিবে বলে জানায় স্ত্রী সুফিয়া বেগম। এ নিয়ে গতকাল রাতে স্বামী–স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুফিয়া বেগমের গলা কেটে হত্যা করে আসমত আলী।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে আসমত আলী পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ