বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) রাতে নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি।

নাদিয়ার ফেসবুকে দেওয়া তথ্যমতে, তার বরের নাম সালমান আরাফাত। তারা আগে থেকেই পরিচিত।

জানা গেছে, সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন। বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেছেন। একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র শোভা পাচ্ছে, অন্যটিতে শুধু তারা স্বামী–স্ত্রী।

ফেসবুকে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ। একই স্থিরচিত্র পোস্ট করে সালমানও একই কথা লিখেছেন। দুজনেরই পোস্ট করা স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের সহকর্মী–শুভাকাঙ্ক্ষী ছাড়াও ভক্তরা শুভকামনা জানিয়েছেন।

সালহা খানম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’এ দেখা গেছে তাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More