জাভিকে বরখাস্ত করলো বার্সেলোনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচের আগে বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। এছাড়া এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাবেক বায়ার্ন মিউনিখ কোচ হানসি ফ্লিকের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরে ফেলেছে কাতালানরা।

শুক্রবার (২৪ মে) বিকেলে এক বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার কথা জানিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এদিন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার ডাকে সাড়া দিয়ে সহ–সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভির উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪–২৫ মৌসুমে আর ক্লাবটির কোচ থাকছেন না জাভি। অর্থাৎ জুনে শেষ হতে যাওয়া চলতি মৌসুমই তার বিদায়।

বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, এফসি বার্সেলোনা জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অতুলনীয় ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে। আগামী রবিবার সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা, যা হতে যাচ্ছে চলতি মৌসুম এবং জাভির অধীনে শেষ ম্যাচ।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More