দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায়

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে গাজীপুরের বি‌ভিন্ন স্থা‌নে বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ শেষে বিশেষ দোয়া করেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন কোনাবাড়ী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন রহমানি ও মোনাজাত পরিচালনা করেন কোনাবাড়ী ওলামা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ শফিকুর রহমান। নামাজে কোনাবাড়ি থানাধীন বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা অংশ নেন।

এছাড়াও গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের কলাবাধা এলাকায় ইস্তিসকার সালাত আদায় ক‌রেন স্থানীয় মুসল্লিরা।

 

এজে/দীপ্ত সংবাদ