মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাদাগিরি-দিদি নাম্বার ওয়ানের শুটিং সেটে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’ ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলকাতার রাজারহাটে অবস্থিত স্টুডিওতে এ আগুন লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যান্টিন থেকেই নাকি আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে পুড়ে যায় শিল্পীদের ভ্যানিটি ভ্যান। আর কিছুদিন পরেই শুরু হবে বাংলার বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’। সোমবার নাকি সেই স্টুডিওতে শুটিং করার কথা ছিল শো’য়ের। তার আগেই ভয়াবহ বিপর্যয়।

প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। মুহূর্তেই পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে।

স্টুডিওর পাশে পুকুর থাকায় আগুন নেভানোর চেষ্টা করেন স্টুডিও কর্মীরা। তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More