ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রকাশিত হবে।

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ দফতর থেকে পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় অনার্স (আন্ডারগ্রাজুয়েট) কোর্সে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটের ফল প্রকাশিত হবে।

প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।২৪ ফেব্রুয়ারি হয় ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা। এরপর ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More