শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

চলে গেলেন ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলে গেলেন ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শনিবার (২৩ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী।

অধ্যাপক শাফী বলেন, রাত সাড়ে ৩টার দিকে অধ্যাপক জিয়া আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে দ্রুত ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। জিয়া রহমানের মূলত হার্ট অ্যাটাক হয়েছিল।

উল্লেখ্য, অধ্যাপক জিয়া রহমান ঢাবি ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন।

এদিকে জিয়া রহমানের মৃত্যুর খবরে ল্যাবএইড হাসপাতালে ভিড় করেন ঢাবির শিক্ষক–শিক্ষার্থীরা। উপাচার্য এ এস এম মাকসুদ কামালও হাসপাতালে ছুটে যান।

পরে উপাচার্য সাংবাদিকদের জানান, আজ শনিবার (২৩ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ