দীপ্ত নিউজ
বিনোদন

‘চাইম’ ব্যান্ডের গায়ক খালিদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘চাইম’ ব্যান্ডের গায়ক খালিদ আর নেই
গায়ক খালিদ

চাইম ব্যান্ডের ভোকালিস্ট ‘যদি হিমালয় থেকে দুঃখ আসে’ খ্যাত কণ্ঠশিল্পী খালিদ আর নেই।

আজ সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর গ্রিনরোড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজ অঙ্গনে।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

মৃত্যুকালে ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিলো ৬০ বছর।

আল/ দীপ্ত সংবাদ