দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’ উদ্ধার

মাগুরা থেকে বিপন্ন প্রায় একটি ‘গন্ধগোকুল’ প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (৯ মার্চ) বেলা ১২ টায় শহরের কেশমোড় এলাকায় অবস্থিত টিভি অভিনেতা সাব্বির আহমেদের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন বিভাগ।

নির্মাণাধীন ভবনের শ্রমিক মিন্টু শিকদার বলেন, সাব্বির আহমেদের নির্মাণাধীন ভবন থেকে প্রাণীটিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। এ সময় তারা কয়েকজন শ্রমিক প্রাণীটিকে ধাওয়া দিয়ে একটি রুমের মধ্যে আটকে ফেলে।

শ্রমিক মিন্টু আরও বলেন, প্রাণীটিকে দড়ি দিয়ে বেঁধে স্থানীয় বনবিভাগকে খবর দিলে তারা সেটি নিয়ে যায়।

বন বিভাগের কর্মকর্তা মোঃ জাফরুল্লাহ বলেন, বিপন্ন প্রায় ‘গন্ধগোকুল‘ প্রাণীটিকে রাতে জেলার বন জঙ্গল ঘেরা এলাকাতে অবমুক্ত করা হবে।

 

কাসেমুর/এসএ/দীপ্ত সংবাদ