দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারা জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আজ ১৬ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৮ শতাংশ।

সুপ্তি/ দীপ্ত নিউজ