এবারের বিপিএল ফাইনালের আগে ট্রফি ফটোশ্যুট যেখানে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিপিএলের এবারের আসরের ফাইনালের টিকিট কেটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। ২০২১–২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের।

তবে ফাইনালিস্ট দুই অধিনায়ক ফাইনালের আগেই একবার মুখোমুখি হচ্ছেন আজ। বিপিএলের প্রেস্টিজিয়াস ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটে হাজির হবেন দুজন।

গতবার সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফটোশ্যুট করেছিল মেট্রোরেলে। এবার তা হবে ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল জাদুঘরে।

বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত ঢাকার এই ঐতিহাসিক স্থাপনা এখন পরিণত হয়েছে নবাবী আমলের জাদুঘরে। বাংলার ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই জাদুঘরে ফটোশ্যুট চলবে সকাল দশটা থেকে।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More