দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাবনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫
৫ যুবককে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ

পাবনা সদর উপজেলায় বিদেশি পিস্তলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পাবনা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন
: ফেনীতে দিন দুপুরে স্বর্ণ দোকান থেকে লুট; গ্রেফতার ৬


গ্রেফতাররা হলেন– পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।


ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল জব্দ করা হয়েছে।
শামসুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ