দীপ্ত নিউজ
বিনোদন

জীবনসঙ্গীর খোঁজে মাহি !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জীবনসঙ্গীর খোঁজে মাহি !
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

অভিনয় ও ব্যক্তি জীবন নিয়ে খুব একটা ভালো নেই নায়িকা মাহিয়া মাহি। দুই বিয়ে করেও সংসার জীবনে সুখী হতে পারেননি মাহি। অপুর সঙ্গে প্রথম বিয়ের বিচ্ছেদের পর আবারও ঘর বেধেছিলেন রাকিব সরকারের সঙ্গে। কিন্তু সে সংসারও বেশি দিন টেকেনি।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। জানান, তারা আলাদা থাকছেন এবং বিচ্ছেদ চান। এরপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাকিত্ব নিয়ে পোস্ট করেন মাহি।

আরও পড়ুন: বিচ্ছেদের পথে হাঁটলেন মাহিয়া মাহি

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এমনই এক পোস্টে মাহিয়া মাহি লিখেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’

তার এমন পোস্ট দেখে অনেকেই ভাবছেন, তবে কি আবারও নতুন জীবনসঙ্গীর খোঁজে মাহি?

 

সুপ্তি/দীপ্ত নিউজ