দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীর এক হাসপাতাল বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীর এক হাসপাতাল বন্ধের নির্দেশ
হাসপাতাল বন্ধের নির্দেশ

নিবন্ধন না থাকায় ফেনীর একটি হাসপাতালকে বন্ধের নির্দেশ, অব্যবস্থাপনার জন্য ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়েজীদস সাইকিয়াট্রিক হাসপাতালের নিবন্ধন না থাকায় ৪৮ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন: আলমডাঙ্গায় অনুমোদন বিহীন ক্লিনিক বন্ধ ঘোষণা

অপরদিকে বায়েজীদস হেলথ সার্ভিসেস ডায়াগনস্টিক সেন্টারকে নানা অব্যবস্থাপনার জন্য ১০ হাজার টাকা, আল আমিন জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ৭ কর্মদিবসের মধ্যে অনিয়ম সংশোধনের জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানে মেডিকেল অফিসার ডা. মির্জা মিনহাজুল ইসলাম, ডা. তানভীর আহমেদ রাফসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন লিখন বনিক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

মামুন / আল / দীপ্ত সংবাদ