দীপ্ত নিউজ
বিনোদন

আমি বেঁচে আছি: পুনম পান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আমি বেঁচে আছি: পুনম পান্ডে
পুনম পান্ডে

একদিন আগেই বলিউড পাড়ায় রটে যায় অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যু নিয়ে ছিলেন সংশয়ে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানান বিতর্কিত এই তারকা নিজেই।


ভিডিও বার্তায়
অভিনেত্রী পুনম পান্ডে বলেন ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যায়নি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমনটি করেছি।


আরও পড়ুন
: অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন


ভিডিওতে পুনম আরও বলেন
, ‘এটাই বলতে চাই, অন্যান্য ক্যানসারের মতো সার্ভিক্যাল ক্যানসারও পুরোপুরি নির্মূল করা যায়। এজন্য শুধুমাত্র আপনাকে সব টেস্টগুলো করাতে হবে এবং এইচপিভি ভ্যাকসিন নিতে হবে।’


এদিকে মৃত্যুর ফেসবুক পোস্টের জন্য
ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী।

 

আল / দীপ্ত সংবাদ