দীপ্ত নিউজ
শিক্ষা

নটরডেম কলেজের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নটরডেম কলেজের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু
বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশমন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী বলেছেন, নটরডেম কলেজের মতো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন নটরডেম কলেজের মতো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

শুক্রবার (২৬ জানুয়ারি, ২০২৪) নটরডেম কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। আর ভালো শিক্ষা প্রতিষ্ঠানই স্মার্ট নাগরিক গড়ে তুলতে পারে।

মন্ত্রী আরও বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ৭৫ বছর ধরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও শিক্ষিত জনশক্তির প্রয়োজন। নটরডেম কলেজ এরকম দক্ষ ও শিক্ষিত জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী নটরডেম কলেজের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড ফাদার হেমন্ত পিউস রোজারিও, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে দুধ–ডিম–ফল দিলে মিলবে পর্যাপ্ত পুষ্টি

 

এসএ/দীপ্ত নিউজ