দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্যামেরুনে বিশ্বে প্রথম ম্যালেরিয়ার গণটিকা দেওয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্যামেরুনে বিশ্বে প্রথম ম্যালেরিয়ার গণটিকা দেওয়া শুরু
ম্যালেরিয়া রোগের গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ক্যামেরুন।

বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ক্যামেরুন। এই উদ্যোগের ফলে কয়েক লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিনামূল্যে ছয় মাস বয়সী নবজাতকদের আরটিএসএস টিকা দেয়া হচ্ছে। এই টিকার মোট চারটি ডোজ নিতে হয়।

আরও পড়ুন: করোনার টিকায় অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ম্যালেরিয়ার এই টিকা ৩৬ শতাংশ কার্যকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে আফ্রিকায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা অন্তত ৮০ শতাংশ।

আরও পড়ুন: অনুমোদন পেল চিকুনগুনিয়ার প্রথম টিকা

 

এসএ/দীপ্ত নিউজ