দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বীর বাহাদুরকে বরণ করে নিতে দু’শতাধিক তোরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বীর বাহাদুরকে বরণ করে নিতে দু’শতাধিক তোরণ!
বীর বাহাদুরকে বরণ করতে দু'শতাধিক তোরণ

পর পর টানা ৭ম বার নির্বাচিত ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে বরণ করে নিতে তৈরি করা হয়েছে দু‘শতাধিক নানা বাহারি রঙের তোরণ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রিয় অভিভাবকের বান্দরবান আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও নানা সামাজিক সংগঠনের উদ্যোগে তৈরি করা হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছা সম্বলিত এ দু‘শতাধিক তোরণ। এছাড়াও ৫শ মোটরসাইকেল ও ১শ গাড়ি এমপিকে বরণ শোভাযাত্রায় অংশ নেয়ার কথা রয়েছে।

এদিকে টানা ৭ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং,এমপিকে নাগরিক সংবর্ধনা দিতে স্থানীয় রাজার মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকের সমাগম হবে বলে ধারনা করছেন আয়োজকরা।

 

ক্যমুই/ আল / দীপ্ত সংবাদ