শিরোনাম
সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চীনে ডলফিন রক্ষায় পাহারাদার নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চীনে ডলফিন রক্ষায় পাহারাদার নিয়োগ

 

চীনে বিলুপ্তির মুখে থাকা মিঠাপানির ডলফিন বা শুশুক রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি দেশটির ইয়াংজি নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

তবে এর ফলে নদীর জেলেরা বিপাকে পড়েননি, কারণ নদী রক্ষার কাজ তাদেরকেই দেয়া হয়েছে। মাছ না ধরে মাছ পাহারার জন্য দেয়া হচ্ছে বেতন।

সকাল থেকে রাত পর্যন্ত নৌকায় করে নদী পাহারা দিচ্ছেন পেশায় জেলে এসব কর্মী। মূলত মিঠাপানির ডলফিন রক্ষা করতে ২০২১ সালে ইয়াংজি নদীতে ১০ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ করে চীনা সরকার।

ফলে নদী তীরবর্তী জেলেরা বেকার হয়ে পরেন। তাই জেলেদের কর্মসংস্থানের জন্য এবং নদীতে ২৪ ঘণ্টা নজর রাখার জন্য জেলেদের পেট্রলিং এর দায়িত্ব দেয় স্থানীয় প্রশাসন।

বর্তমানে ইয়াংজি নদীর বিভিন্ন পয়েন্টে ৭০০ দলে মোট ২৫ হাজার কর্মী কাজ করছেন। এরা সবাই নদীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কাজ করছেন।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই নদীর ডলফিনের সংখ্যা ১০১২ থেকে বেড়ে ১ হাজার ২৪৯ এ দাঁড়িয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ