দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে একই পরিবারের দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে একই পরিবারের দগ্ধ ৩

 

ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে স্টার লাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ওই বাসায় গেলে সেখানে আশিষ, টুম্পা ও তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক জানান, আশিষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ, টুম্পার ৪০ এবং তাদের সন্তানের ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

এসএ/দীপ্ত নিউজ