দীপ্ত নিউজ
ক্রিকেট

অভিজ্ঞদের ছাড়ায় টি টোয়েন্টিতে নামার অপেক্ষায় টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অভিজ্ঞদের ছাড়ায় টি টোয়েন্টিতে নামার অপেক্ষায় টাইগাররা
টি টোয়েন্টিতে নামার অপেক্ষায় টাইগাররা

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ২–১ বাবধানে ওয়ানডে সিরিজ হারের পর এবার টি টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা।

নিজেদের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়িয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবে টি টোয়েন্টিতে। ২৭ ডিসেম্বর নেপিয়ারে হবে প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে শুরু হবে খেলা। দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ ডিসেম্বর।

একই সময়ে, ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুয়েতে হবে ম্যাচটি। আর শেষ ম্যাচটির জন্য অপেক্ষা করতে হবে ৩১ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত। টি টোয়েন্টি স্কোয়াডে নেই এনামুল, তামিম, মুশফিক আর সাকিব। তাদের জাযগায় দলে ফিরেছেন রনি তালুকদার, শামিম হোসেন, শেখ মেহেদী ও তানভির ইসলাম।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাঠে টাইগারদের ওয়ানডে জয়

 

আল/ দীপ্ত সংবাদ