দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে কয়েল ফ্যাক্টরীতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে কয়েল ফ্যাক্টরীতে আগুন

 

নাটোরের গুরুদাসপুরে ড্যানিয়াল এগ্রো কেমিক্যাল নামে একটি কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াবাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলম হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মাঝে ফ্যাক্টরীটির মালামালসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।

স্টেশন অফিসার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল শুকানোর কাজে ব্যবহৃত ইলেকট্রিক্যাল হিটার থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।

 

এসএ/দীপ্ত নিউজ