দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১

 

মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মো: আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কবির হোসেন (২৩) নামে আরও একজন আহত হন ।

সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার ফরিদপুর কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে ও আহত কবির মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

মানিকগঞ্জ থানার ওসি হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফুলাচ্ছিল। এসময় সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে দুজনই গুরুতর আহত হয়।

ওসি আরও জানান, বিষ্ফোরণে আনোয়ারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে আনোয়ারের মৃত্যু হয়।

 

এসএ/দীপ্ত নিউজ